October 16, 2026, 8:17 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখতে জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সবাই পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জামায়াতের আমির আরও বলেন, দেশের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সব ধর্মের মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার