October 16, 2026, 1:13 pm
শিরোনাম :
ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব খাদ্য দিবস আজ, ক্ষুধা ও পুষ্টিহীনতা রোধে কার্যকর উদ্যোগের তাগিদ নৌবাহিনীর শিপইয়ার্ডের ৩২০ কোটি টাকার চুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে ১৫ নভেম্বর পর্যন্ত সময় রাজশাহীতে ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে মশাল মিছিল, ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ নয়, বললেন চিফ হুইপ মনি

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় আজ

অভয়নগর প্রতিবেদক

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ সোমবার (৩১ আগস্ট) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। গত ২৩ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসামিকেই গ্রেপ্তার করে। একই বছরের ১৩ এপ্রিল পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হলে রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন।
মামলার বিচার শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন। একই রায়ে অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডিত হিটু শেখও রায়ের বিরুদ্ধে আপিল করেন। এসব আবেদন ও আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। বহুল আলোচিত এ মামলায় হাইকোর্টের রায়ের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট পক্ষ ও সাধারণ মানুষের।



ফেসবুক কর্নার