October 16, 2026, 1:14 pm
শিরোনাম :
ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব খাদ্য দিবস আজ, ক্ষুধা ও পুষ্টিহীনতা রোধে কার্যকর উদ্যোগের তাগিদ নৌবাহিনীর শিপইয়ার্ডের ৩২০ কোটি টাকার চুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে ১৫ নভেম্বর পর্যন্ত সময় রাজশাহীতে ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে মশাল মিছিল, ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ নয়, বললেন চিফ হুইপ মনি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

মোঃ ইসমাইল হোসেন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালনেরও আয়োজন রয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার