October 16, 2026, 1:13 pm
শিরোনাম :
ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব খাদ্য দিবস আজ, ক্ষুধা ও পুষ্টিহীনতা রোধে কার্যকর উদ্যোগের তাগিদ নৌবাহিনীর শিপইয়ার্ডের ৩২০ কোটি টাকার চুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে ১৫ নভেম্বর পর্যন্ত সময় রাজশাহীতে ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে মশাল মিছিল, ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ নয়, বললেন চিফ হুইপ মনি

ছয় জেলায় দুপুরের আগেই ঝড়-বৃষ্টির শঙ্কা, দমকা হাওয়া ৬০ কিলোমিটার

সুমন ঘোষ ভ্রাম্যমান প্রতিনিধি

দেশের ছয় জেলায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরের আগেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে এসব অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিরূপ আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



ফেসবুক কর্নার