October 5, 2026, 8:09 am

বিবাহ নিবন্ধনের তথ্য এনআইডি-পাসপোর্টে যুক্ত করার উদ্যোগ

অভয়নগর প্রতিবেদক

বিবাহ নিবন্ধনের তথ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, অনলাইনে বিবাহ নিবন্ধনের মাধ্যমে তথ্য গোপন করে বহুবিবাহ ও বাল্যবিবোহের ঘটনা রোধ করা সম্ভব হবে। এ ব্যবস্থার মাধ্যমে বিবাহসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের সুযোগ আরও সহজ হবে বলেও জানান তিনি।
এ ছাড়া বাংলাদেশের সব কাজীকে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অনলাইনভিত্তিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে বিবাহ ও তালাকের তথ্য যথাযথভাবে সংরক্ষণ এবং সংশ্লিষ্ট নথির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার