October 5, 2026, 5:51 am

ট্রেনে ইন্টারনেট সেবা শুরুর ছয় মাসেই সরঞ্জাম চুরি

অভয়নগর প্রতিবেদক

চালুর কয়েক মাসের মধ্যেই হোঁচট খেয়েছে ট্রেনে ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ। চলতি বছরের মার্চে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়। এসব ট্রেনে স্থাপন করা হয়েছিল স্টারলিংকের সরঞ্জাম। তবে ছয় মাস না পেরোতেই ওয়াই-ফাই রাউটার, স্টারলিংক অ্যান্টেনাসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে।
সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়ায় যাতায়াতের পথে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের চাহিদাও বাড়ছে। এরই মধ্যে বেসরকারি উদ্যোগে বিভিন্ন বাস ও লঞ্চে ইন্টারনেট সেবা চালু হয়েছে। সেই ধারাবাহিকতায় রেলেও পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়। কিন্তু চালুর কয়েক মাসের মধ্যেই চারটি ট্রেন থেকে একে একে ওয়াই-ফাই রাউটার ও ইন্টারনেট সংযোগের অন্যান্য সরঞ্জাম চুরি হতে থাকে।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, জনবল সংকটের কারণে অনেক মূল্যবান সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তিনি সরঞ্জাম চুরির ঘটনাকে দুরভিসন্ধি বলেও মন্তব্য করেন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মূল প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, চুরি ঠেকাতে কারিগরি দক্ষতা, নিখুঁত পরিকল্পনা, নিরাপত্তা বাহিনীর সতর্কতা এবং যাত্রীদের সচেতনতা বাড়ানো প্রয়োজন।



ফেসবুক কর্নার