October 9, 2026, 5:30 am

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে তরুণীকে হোটেলে নিয়ে অবস্থানের অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুয়াকাটার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় এ দণ্ড দেওয়া হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কুয়াকাটার হোটেল মারওয়াতে আব্দুল জলিল নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে হীরা আক্তার (১৬) নামে এক কিশোরীকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় সেখানে তার স্ত্রী মোসা. তামান্না (২০) উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় হীরা আক্তার ও তার বাবা মনির খান সাক্ষ্য দেন। একপর্যায়ে জলিল সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগেও একই ধরনের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।



ফেসবুক কর্নার