October 10, 2026, 8:01 am
শিরোনাম :
দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটন ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী। 

ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ঢাকার সড়কে চলাচলকারী বাস থেকে প্রতিদিন প্রায় ৫২ লাখ টাকা চাঁদা আদায় করা হয় বলে প্রতিবেদনে উঠে এসেছে। ঢাকা পরিবহন মালিক সমিতির তথ্য অনুযায়ী, রাজধানীতে চলাচলের উপযোগী প্রায় ছয় হাজার বাসের মধ্যে প্রতিদিন গড়ে চার থেকে সাড়ে চার হাজার বাস সড়কে নামে। গড়ে প্রতিটি বাস থেকে ১ হাজার ২৫০ টাকা আদায় হিসাবে প্রতিদিন চাঁদার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫২ লাখ ৫০ হাজার টাকা। লাব্বাইক পরিবহনের একটি বাস থেকে দিনে ৩ হাজার ১৬০ টাকা আদায়ের হিসাবও তুলে ধরা হয়েছে। পরিবহনটির প্রায় ৭০টি বাস থেকে প্রতিদিন পরিচালন ব্যয়ের নামে ২ লাখ ২১ হাজার ২০০ টাকা সংগ্রহ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেছেন, দিনে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা উঠতে পারে। তাঁর দাবি, পরিবহন মালিকরা কোম্পানি পরিচালনার নামে এ অর্থ তোলেন, তবে লাব্বাইক পরিবহনের আদায়ের পরিমাণ অস্বাভাবিক। তিনি চাঁদার সঙ্গে সমিতির সম্পৃক্ততা অস্বীকার করেন। অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেছেন, পুলিশকে চাঁদার টাকা দেওয়ার অভিযোগের ভিত্তি নেই। সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকার ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন ২ কোটি ২১ লাখ টাকা আদায় করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে টিআইবির এক গবেষণায় দেশের বেসরকারি বাস ও মিনিবাস খাতে বছরে অন্তত ১ হাজার ৫৯ কোটি ৩৭ লাখ টাকা চাঁদা ও অনিয়মের অর্থ আদায়ের তথ্য উঠে আসে।



ফেসবুক কর্নার