October 10, 2026, 8:21 am
শিরোনাম :
ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটন

আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের

অভয়নগর প্রতিবেদক

আলেম-ওলামাদের অন্যের রাজনৈতিক খেলার গুটি না হয়ে নিজেদের নীতি ও শক্তির ভিত্তিতে স্বতন্ত্র ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলার মঞ্চে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও পরবর্তী আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মরণে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স প্রকাশিত ‘তুরাস’ পত্রিকার প্রথম সংখ্যা ‘উত্তরাধিকার, পর্ব–১’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের সময় স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো আলেমদের সঙ্গে ঘনিষ্ঠতার ভান করলেও পরে তাঁদের প্রান্তিক হিসেবে উপস্থাপন করে। তাই আলেমদের নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে। তিনি ২০০৮ সালের নির্বাচন-পরবর্তী সময়ে আলেম-ওলামাদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ধরেন এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের শহীদদের পরিবারের বক্তব্য নিয়ে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের নথিপত্র তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এ ক্ষেত্রে ‘তুরাস’-এর প্রকাশনাকে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার