October 10, 2026, 11:14 am
শিরোনাম :
প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। এ সময় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ আশাবাদী।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। দেশটির বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেন তিনি।



ফেসবুক কর্নার