October 11, 2026, 8:09 am
শিরোনাম :
বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের

বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাসেল (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্লাহ স্কুলের পেছনের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার বাসিন্দা এবং মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল এবং সম্প্রতি মাদকসংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।



ফেসবুক কর্নার