October 15, 2026, 2:39 pm
শিরোনাম :
আইনগত সহায়তায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সম্মতি, বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ ভেজাল বীজের আতঙ্কে হাতীবান্ধার চরাঞ্চলে দ্বিধায় ভুট্টাচাষিরা লামায় নিখোঁজ তিন কিশোরী পাঁচ দিন পর চট্টগ্রামে উদ্ধার কম রিডিংয়ে বিল তৈরি, কালীগঞ্জে ওজোপাডিকোর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, দুদকের তদন্ত ফুলছড়িতে সার ডিলারশিপ নিয়ে তথ্য গোপন ও অপপ্রচারের অভিযোগ কোটচাঁদপুরে কথিত দেহব্যবসার অভিযোগে নারীসহ আটক ৫

লামায় নিখোঁজ তিন কিশোরী পাঁচ দিন পর চট্টগ্রামে উদ্ধার

মিটু দাশ, লামা (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে পাঁচ দিন পর চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করেছে লামা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ১৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে খুলশীর ২ নম্বর রোডের একটি বাসা থেকে হালিমাতুচ্ছ সাদিয়া (১৪) এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসা থেকে রেশমি আক্তার (১৭) ও তানিয়া সুলতানাকে (১৩) উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তারা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকালে রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বের হয়। তাদের সন্ধান না পেয়ে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং মঙ্গলবার লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাদের উদ্ধারের খবরে পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।



ফেসবুক কর্নার