October 20, 2026, 4:23 pm
শিরোনাম :
হুতিদের হামলা ঠেকাতে সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিও ভুয়া: সৌদি কর্তৃপক্ষ রাউজানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতা সরওয়ার তুষার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২, তদন্ত কমিটি গঠন রাজশাহীর বন্ধ শিল্পকারখানা চালুতে কাজ করছে সরকার: রিজভী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কাজ চলবে: আইনমন্ত্রী কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে বাচ্চু মোল্লা স্প্রে করে অচেতন, ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী লুটপাট-চাঁদাবাজির হিসাব দিতে হবে: জামায়াত আমির

কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে বাচ্চু মোল্লা

তানভীর আজাদ, কুষ্টিয়া স্টাফ রিপোর্টার

 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. রেজা আহামেদ বাচ্চু মোল্লা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ তাঁকে এ পদে মনোনয়ন দিয়েছে।

গত ১৫ অক্টোবর জারি করা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর জারি করা আগের মনোনয়ন আদেশ বাতিল করে নতুনভাবে এ মনোনয়ন দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী মো. উসমান আহমেদ স্বাক্ষরিত চিঠিটি হাসপাতালের পরিচালকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মাহাবুবুর রহমান মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের আশা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বাচ্চু মোল্লা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা জোরদার, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবেন।



ফেসবুক কর্নার