October 24, 2026, 6:54 pm
শিরোনাম :
বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করল ফ্রান্স তত্ত্বাবধায়ক সরকার গঠনে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব পুত্রসন্তানের বাবা-মা হলেন মাওরা হোসাইন ও আমির গিলানি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে সাড়া ফেলেছে রণবীরের ‘রামায়ণ’ সকাল থেকে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না ফারুকী বাংলায় কারচুপি করে বিজেপি জিতেছে: নাসিরুদ্দিন শাহ সৌদি বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে কর্মীর মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন শাহজালালের দানবাক্সে তারেক রহমানকে লেখা চিঠি মৌলভীবাজারে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ইত্যাদির স্রষ্টা হানিফ সংকেতের জন্মদিন আজ

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশের টেলিভিশন বিনোদন জগতের পরিচিত মুখ হানিফ সংকেতের জন্মদিন আজ ২৩ অক্টোবর। উপস্থাপনা, নাটক নির্মাণ, লেখালেখি ও সামাজিক সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচিতি। তাঁর পরিকল্পনা, রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ কয়েক দশক ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আশির দশকে ফজলে লোহানীর জনপ্রিয় অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’-এর মাধ্যমে টেলিভিশনে তাঁর আত্মপ্রকাশ ঘটে।

১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয় ‘ইত্যাদি’। সময়ের সঙ্গে অনুষ্ঠানটি দেশের জনপ্রিয় টেলিভিশন আয়োজনগুলোর একটিতে পরিণত হয়। হাস্যরস, ব্যঙ্গ, সংগীত ও নাট্যাংশের পাশাপাশি দুর্নীতি, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন সামাজিক বিষয় তুলে ধরে অনুষ্ঠানটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রচারবিমুখ প্রতিভাবান মানুষদের পরিচিত করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘ইত্যাদি’।

ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি হানিফ সংকেত বিশেষ নাটক, টেলিছবি ও রম্যরচনা নির্মাণ করেছেন। তাঁর বাচনভঙ্গি, পরিমিত রসবোধ ও শুদ্ধ উপস্থাপনা তাঁকে দর্শকদের কাছে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। সাংস্কৃতিক ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১০ সালে একুশে পদক, ২০১৪ সালে জাতীয় পরিবেশ পদক এবং ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। দীর্ঘ কর্মজীবনে বিনোদনের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরে দর্শকদের সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এই গুণী নির্মাতা।



ফেসবুক কর্নার