October 24, 2026, 4:14 pm

বিএনপি সরকার গণঅভ্যুত্থানবিরোধী: নাহিদ ইসলাম

অভয়নগর প্রতিবেদক

 

বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোট অস্বীকার করে সরকার গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণা করেছে। তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে এবং দেশকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন তিনি। জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন।

এদিকে, রাজধানীর উত্তরায়ও একই কর্মসূচি পালন করেন এনসিপির নেতারা। সেখানে বক্তারা অভিযোগ করেন, অন্য মন্ত্রণালয়ের বিষয়ে কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাদের আরও অভিযোগ, ফ্যামিলি কার্ড বিতরণ করা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সারসংকট মোকাবিলায় সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।



ফেসবুক কর্নার