October 24, 2026, 7:56 am
শিরোনাম :
ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম হবে ভূজপুর- সরোয়ার আলমগীর এমপি মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত শিল্পী গাঢ় লাল শাড়িতে বধূর সাজে নজর কাড়লেন তানজিন তিশা ব্যালন ডি’অরের ফল নিয়ে অপেক্ষায় হ্যারি কেইন, চাপে পরিবারও বার্সেলোনা এখনো আমার প্রাণের ক্লাব: লিওনেল মেসি এপস্টিনকে কাবার গিলাফসদৃশ কাপড় উপহারের অভিযোগ ঘিরে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের প্রচারণা সিটি নির্বাচনে সক্রিয় হওয়ার আহ্বান জামায়াত আমিরের আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ মাদরাসায় যৌন অপরাধের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান আসিফ নজরুলের

সিটি নির্বাচনে সক্রিয় হওয়ার আহ্বান জামায়াত আমিরের

অভয়নগর প্রতিবেদক

 

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে পাওয়া জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তাঁর দলের দাবি। তিনি বলেন, নির্বাচনের অভিজ্ঞতা থেকে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা গেছে এবং ভবিষ্যতে সেগুলোর পুনরাবৃত্তি এড়াতে সতর্ক থাকতে হবে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দলের প্রার্থীদের জ্ঞান ও যোগ্যতাকে কাজে লাগিয়ে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি বলেন, “কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি সিটি নির্বাচনে দিন-রাত পরিশ্রম করে কাজ করার আহ্বান জানান এবং বলেন, দেশের জনগণই ঠিক করবে, কারা দেশ পরিচালনা করবে। এ সময় তিনি নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবাসংবলিত ‘নাগরিক সেবা’ অ্যাপের উদ্বোধন করেন।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, মোবারক হোসেন, নুরুল ইসলাম বুলবুল এবং ডাকসু ভিপি সাদিক কায়েমসহ দলের অন্যান্য নেতারা। সম্মেলনে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।



ফেসবুক কর্নার