October 24, 2026, 8:00 am
শিরোনাম :
ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম হবে ভূজপুর- সরোয়ার আলমগীর এমপি মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত শিল্পী গাঢ় লাল শাড়িতে বধূর সাজে নজর কাড়লেন তানজিন তিশা ব্যালন ডি’অরের ফল নিয়ে অপেক্ষায় হ্যারি কেইন, চাপে পরিবারও বার্সেলোনা এখনো আমার প্রাণের ক্লাব: লিওনেল মেসি এপস্টিনকে কাবার গিলাফসদৃশ কাপড় উপহারের অভিযোগ ঘিরে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের প্রচারণা সিটি নির্বাচনে সক্রিয় হওয়ার আহ্বান জামায়াত আমিরের আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ মাদরাসায় যৌন অপরাধের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান আসিফ নজরুলের

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

অভয়নগর প্রতিবেদক

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়ে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে খাদে পড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আরও পাঁচজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, নিহত একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫), বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিরা হলেন হৃদয়, শাহিন আক্তার, নূর ইসলাম, ইমরান, গিলবাড সরকার, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, অনিফিন, সন্দীপন বসু, ইকরাম, রায়হান, হাসিব, তিশা ও বোরহান উদ্দিন। তাঁদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। আহতদের কয়েকজন চুয়াডাঙ্গার জীবননগর, ডামুরহুদা ও কাপাসডাঙ্গার বাসিন্দা। এ ছাড়া মেহেরপুরের মুজিবনগর, ঝিনাইদহের মহেশপুর, ঢাকার আফতাবনগর ও মাগুরা সদরের বাসিন্দারাও রয়েছেন।



ফেসবুক কর্নার