October 23, 2026, 3:51 pm
শিরোনাম :
ইত্যাদির স্রষ্টা হানিফ সংকেতের জন্মদিন আজ ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে মৌলভীবাজার জামায়াতের ব্যাপক প্রস্তুতি   ফুটবল ভালোবাসলেও টিভিতে ম্যাচ দেখতে বিরক্ত হন নেইমার কক্সবাজারের হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন ও আমীর নির্বাচন অনুষ্ঠিত সুস্থ আছেন মোজতবা, পেজেশকিয়ানের সঙ্গে সাত ঘণ্টা বৈঠক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে লিটন, ফিটনেস নিয়ে শঙ্কা ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে শাহরুখ-দীপিকা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ ফিরল গ্রামে

কক্সবাজারের হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। এ সময় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন একটি গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, তাঁদের পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং পর্যটকেরা নিরাপদে আছেন। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। সেই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের আরেকটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটল।



ফেসবুক কর্নার