October 23, 2026, 3:19 pm
শিরোনাম :
ইত্যাদির স্রষ্টা হানিফ সংকেতের জন্মদিন আজ ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে মৌলভীবাজার জামায়াতের ব্যাপক প্রস্তুতি   ফুটবল ভালোবাসলেও টিভিতে ম্যাচ দেখতে বিরক্ত হন নেইমার কক্সবাজারের হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন ও আমীর নির্বাচন অনুষ্ঠিত সুস্থ আছেন মোজতবা, পেজেশকিয়ানের সঙ্গে সাত ঘণ্টা বৈঠক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে লিটন, ফিটনেস নিয়ে শঙ্কা ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে শাহরুখ-দীপিকা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ ফিরল গ্রামে

নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন ও আমীর নির্বাচন অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলন ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার নিজেদের সুবিধাজনক বিষয়গুলো গ্রহণ করলেও গণভোট ও জুলাই সনদ না মেনে ওয়াদা ভঙ্গ করেছে।

রোকনদের উদ্দেশে মমতাজ উদ্দিন বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন এক বিষয় নয়। আগামী স্থানীয় নির্বাচনে ভালো ফলাফলের জন্য এখন থেকেই ব্যাপক গণসংযোগ শুরু করতে হবে। নীলফামারীর চারটি আসনেই ভালো ফলাফলের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তার প্রমাণ দিতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি ও এখলাসের সঙ্গে করতে হবে। সীমালঙ্ঘন করা যাবে না এবং কুরআন অধ্যয়নে গুরুত্ব দিতে হবে। প্রত্যেক রোকনের কাছে ‘তাফহীমুল কুরআন’-এর পূর্ণাঙ্গ সেট রাখার আহ্বান জানান তিনি।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ। বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা এবং বিপুলসংখ্যক রোকন উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নতুন মেয়াদের জেলা আমীর নির্বাচন সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার