October 19, 2026, 4:35 pm
শিরোনাম :

৪০ বার রক্তদান, মানবসেবায় নতুন সংগঠন গড়ছেন জুবায়ের

অভয়নগর প্রতিবেদক

 

ভোলার ভেলুমিয়া ইউনিয়নের সন্তান জুবায়ের তামিম দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর ২০২৬ তিনি ৪০তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন।

জুবায়ের ২০১৪ সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। তিনি ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ভোলা সরকারি কলেজের বাঁধন রক্তদান সংস্থার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি বিডি ক্লিনের সদস্য। এসব অভিজ্ঞতার ভিত্তিতে বন্ধু মোহাম্মদ রাকিব হাসানকে সঙ্গে নিয়ে ‘লাইফ ব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশ—জীবন সেতু ফাউন্ডেশন বাংলাদেশ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্যোগ নিয়েছেন তাঁরা। সংগঠনটির লক্ষ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা।

সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জুবায়ের ব্যক্তিগত উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের বিনা পারিশ্রমিকে পড়ান। তাঁর মতে, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে বড় আয়োজনের প্রয়োজন নেই; আন্তরিকতা ও সামর্থ্য অনুযায়ী ছোট উদ্যোগও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। রক্তদানের পাশাপাশি শিক্ষা সহায়তা, মানবিক উদ্যোগ ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকতে চান তিনি। জুবায়ের ও রাকিবের আশা, নতুন সংগঠনটির মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা যাবে।



ফেসবুক কর্নার