October 24, 2026, 8:46 am
শিরোনাম :
ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম হবে ভূজপুর- সরোয়ার আলমগীর এমপি মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত শিল্পী গাঢ় লাল শাড়িতে বধূর সাজে নজর কাড়লেন তানজিন তিশা ব্যালন ডি’অরের ফল নিয়ে অপেক্ষায় হ্যারি কেইন, চাপে পরিবারও বার্সেলোনা এখনো আমার প্রাণের ক্লাব: লিওনেল মেসি এপস্টিনকে কাবার গিলাফসদৃশ কাপড় উপহারের অভিযোগ ঘিরে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের প্রচারণা সিটি নির্বাচনে সক্রিয় হওয়ার আহ্বান জামায়াত আমিরের আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ মাদরাসায় যৌন অপরাধের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান আসিফ নজরুলের

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, বাসে আগুন

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটিও আটকে রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।



ফেসবুক কর্নার