October 24, 2026, 5:06 pm
শিরোনাম :

নোয়াখালীতে বেশি দামে গ্যাস বিক্রি,ব্যবসায়ীকে জরিমান

শারাফাত করিম সাউথ নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাটখিল বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।এ সময় বাজারের আলম ট্রেডার্সে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার