October 24, 2026, 1:09 pm
শিরোনাম :
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি দুই সন্তানকে নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন পরীমনির বিক্ষোভ মোকাবিলায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন জাইমার জন্মদিনে বিনা মূল্যে চক্ষুসেবা পেলেন দুই হাজার মানুষ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদে, নিহত ৩ ফুলগাজীর ছয় ইউনিয়নে বিএনপির প্রার্থী হতে চান ৭১ জন আসিফ আকবরের গাড়িতে গুলি, কাউকে সন্দেহ করছেন না স্ত্রী প্রথম ফুটবলার হিসেবে বিশেষ পুরস্কার পেলেন মেসি দ্রব্যমূল্যে চাপে মধ্যবিত্ত, ডিম খাওয়া কমেছে অর্ধেকের বেশি: নাহিদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদে, নিহত ৩

নাঈম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
Oplus_131072

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জের সিরাজদিখান-শ্রীনগর এলাকার হাসাড়া অংশে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সুরক্ষা রেলিং ভেঙে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারীরা তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহতদের মধ্যে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে; অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের বাড়ি চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকায়। পরিচয় পাওয়া আহতদের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), সন্দীপন বসু (৪০), অনিফিন (১৭), বোরহান উদ্দিন (৫৫), ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), হাসিব (২২), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), রফিকুল ইসলাম (৩৫), তিশা (২৪), রায়হান (২১) ও ইকরাম (৪০)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হাসাড়া এলাকায় কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে পুলিশ। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ধারণে তদন্তের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



ফেসবুক কর্নার