October 24, 2026, 1:10 pm
শিরোনাম :
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি দুই সন্তানকে নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন পরীমনির বিক্ষোভ মোকাবিলায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন জাইমার জন্মদিনে বিনা মূল্যে চক্ষুসেবা পেলেন দুই হাজার মানুষ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদে, নিহত ৩ ফুলগাজীর ছয় ইউনিয়নে বিএনপির প্রার্থী হতে চান ৭১ জন আসিফ আকবরের গাড়িতে গুলি, কাউকে সন্দেহ করছেন না স্ত্রী প্রথম ফুটবলার হিসেবে বিশেষ পুরস্কার পেলেন মেসি দ্রব্যমূল্যে চাপে মধ্যবিত্ত, ডিম খাওয়া কমেছে অর্ধেকের বেশি: নাহিদ

ফুলগাজীর ছয় ইউনিয়নে বিএনপির প্রার্থী হতে চান ৭১ জন

অভয়নগর প্রতিবেদক

 

ফেনীর ফুলগাজী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছেন ৭১ জন। এ ছাড়া সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে দলীয় সমর্থন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ২৮৫ জন। সব মিলিয়ে মনোনয়ন ও সমর্থনপ্রত্যাশীর সংখ্যা ৩৫৬ জন।

উপজেলা বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত দুই দিন সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। দলীয় হিসাব অনুযায়ী, ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭১ জন এবং ৫৪টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৮৫ জন আগ্রহী। উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন ভূঞা জানান, জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে ত্যাগী, সৎ ও যোগ্য প্রার্থীদের নাম স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রে পাঠানো হবে।

এদিকে মনোনয়নপ্রত্যাশীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বিপুলসংখ্যক প্রার্থীর মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই দলটির জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টরা। তাঁদের মতে, সাংগঠনিক ভূমিকা, স্থানীয় গ্রহণযোগ্যতা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে বিএনপি কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।



ফেসবুক কর্নার