October 23, 2026, 1:44 pm

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের অবরোধ, মহাসড়কে যানজট

মমিনুল ইসলাম, গাজীপুর

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে চালকেরা সেখানে জড়ো হন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। আন্দোলনকারীদের দাবি, মহাসড়কে অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে তাঁদের নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ অটোরিকশা আটক করে তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। এ ধরনের হয়রানি ও অর্থ আদায় বন্ধের দাবি জানান তাঁরা। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে হাইওয়ে পুলিশের অযথা হয়রানি ও কথিত চাঁদাবাজি বন্ধ, আটক অটোরিকশা দ্রুত ফেরত দেওয়া এবং মহাসড়কে অটোরিকশা চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট ও স্থায়ী নীতিমালা প্রণয়ন। চালকেরা বলেন, অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাঁরা; তাই তাঁদের জীবিকা ও অধিকার বিবেচনায় নিয়ে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। তবে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা চালকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিলে বেলা ১২টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, চালকদের বুঝিয়ে ও আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানা



ফেসবুক কর্নার