October 25, 2026, 1:17 pm
শিরোনাম :
ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আব্বাসীকে আইনি নোটিশ প্রধানমন্ত্রীর ভালো কাজ জনগণের কাছে পৌঁছাচ্ছে না: সোহেল রানা

চিন্ময়ানন্দের এআই অবতারের কাছে আশীর্বাদ চাইলেন নরেন্দ্র মোদি

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের দিল্লিতে আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় আধুনিক প্রযুক্তিতে তৈরি চিন্ময় মিশনের প্রতিষ্ঠাতা স্বামী চিন্ময়ানন্দের হোলোগ্রাম অবতারের সঙ্গে কথা বলেন তিনি। নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য আধ্যাত্মিক এই গুরুর আশীর্বাদও কামনা করেন মোদি।

হোলোগ্রামের সঙ্গে কথোপকথনের সময় মোদি বলেন, স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া তাঁর জন্য পরম সৌভাগ্যের বিষয় ছিল। দেশের জন্য ভবিষ্যতে যেসব কাজ করতে চান, সেগুলোর জন্য তিনি আশীর্বাদ প্রার্থনা করেন। জবাবে হোলোগ্রাম অবতারটি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে দেখে সন্তোষ প্রকাশ করে এবং বলে, ‘ভারত তোমার সাথেই আছে, নরেন্দ্র।’ অনুষ্ঠানে মোদি বলেন, চিন্ময় মিশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি চিন্ময় ভাবাদর্শের প্রতীক। প্রযুক্তির মাধ্যমে স্বামীজির উপস্থিতি তাঁকে ৩৩ বছর আগের স্মৃতিতে ফিরিয়ে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মোদি স্মৃতিচারণ করে জানান, ১৯৯৩ সালের ফেব্রুয়ারি বা মার্চে শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভার শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আমন্ত্রণ জানাতে তিনি স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন। স্বামীজি আমন্ত্রণ গ্রহণ করলেও ১৯৯৩ সালের ৩ আগস্ট পরলোকগমন করেন। মোদির ভাষ্য অনুযায়ী, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারপ্রধান হিসেবে দেশসেবার দীর্ঘ যাত্রায় স্বামী চিন্ময়ানন্দের চিন্তা তাঁকে অনুপ্রাণিত করেছে। ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আয়োজিত সম্মেলনে ভারত ও বিদেশের ৯ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। চিন্ময় মিশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।



ফেসবুক কর্নার