October 25, 2026, 2:09 pm
শিরোনাম :
টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আব্বাসীকে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীর ভালো কাজ জনগণের কাছে পৌঁছাচ্ছে না: সোহেল রানা

অভয়নগর প্রতিবেদক

 

প্রধানমন্ত্রীর অনেক ভালো কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। তাঁর মতে, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগগুলো জনগণের সামনে তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম আরও কার্যকরভাবে ব্যবহার করা প্রয়োজন। শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কার্যক্রমের কথা তুলে ধরে বিএনপির সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারব্যবস্থা নিয়েও নিজের পর্যবেক্ষণ জানান।

স্ট্যাটাসে সোহেল রানা দাবি করেন, জামায়াতে ইসলামীর একদল কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ড প্রচার ও নেতিবাচক বিষয় এড়িয়ে যেতে সক্রিয় রয়েছেন। তাঁদের অনেকে ‘বটবাহিনী’ নামে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি। কিছু নারীসহ তাঁদের কেউ কেউ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়েও কাজ করছেন বলে তাঁর দাবি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী ও সাংগঠনিক কাঠামোর কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ড প্রচারের তেমন উদ্যোগ তাঁর চোখে পড়ছে না। পূজামণ্ডপে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পরিদর্শন, প্রধানমন্ত্রীর বিভিন্ন সফর এবং খাল খননসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য ও ছবি প্রচারের ওপর গুরুত্ব দেন তিনি।

সরকারের ভালো কাজের প্রচারের পাশাপাশি যেসব কাজ করা সম্ভব নয়, সেগুলোও জনগণকে স্পষ্টভাবে জানানোর আহ্বান জানিয়েছেন সোহেল রানা। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে প্রতিটি উপজেলায় তিন সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর মতে, সাধারণ মানুষের ভোগান্তি ও প্রয়োজনের বিষয়গুলোও সরকারের নজরে আনতে হবে এবং জনগণের পরামর্শ গ্রহণের ব্যবস্থা করতে হবে। স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়; অপরাধীদের বিচারের আওতায় এনে সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।



ফেসবুক কর্নার