October 25, 2026, 3:14 pm
শিরোনাম :
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন

টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের দিল্লিতে টানা চার দিনের ছুটি কাটানোর আশায় নিজের স্কুলেই বোমা হামলার ভুয়া হুমকি ইমেইল পাঠানোর অভিযোগে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। দিল্লির লোদি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রী শুক্রবার স্কুল বন্ধ করানোর উদ্দেশ্যে এ কাজ করে বলে তদন্তে উঠে এসেছে। সোমবার বাল্মীকি জয়ন্তীর সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে দীর্ঘ ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার।

গত ২৩ অক্টোবর স্কুলের সরকারি ইমেইল ঠিকানায় ভবনে বোমা রাখার হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে দিল্লির দক্ষিণ জেলা সাইবার ক্রাইম পুলিশ। প্রযুক্তিগত তদন্তে ইমেইল পাঠানোর সূত্র ধরে ওই ছাত্রীর সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়। পুলিশের দাবি, সে মায়ের মোবাইল ফোন ও একটি বিনা মূল্যের ভিপিএন অ্যাপ ব্যবহার করেছিল।

দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার অনন্ত মিত্তল জানান, ডিভাইস ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু বিচার আইনের আওতায় আইনি প্রক্রিয়া চলছে। এর আগে দিল্লির সর্দার প্যাটেল বিদ্যালয়, ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল ও সালওয়ান পাবলিক স্কুলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তল্লাশি চালিয়ে এসব ঘটনায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি; হুমকিগুলোর পেছনে অন্য কোনো চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



ফেসবুক কর্নার