October 26, 2026, 11:32 am
শিরোনাম :
আসামের বাঙালি মুসলমানদের লড়াই বাংলাদেশেরও: নাহিদ ইসলাম মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, প্রশ্ন তুললেন তাসনিম জারা মন্ত্রীদের পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা এনসিপির চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা ডিমলায় ‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা ফেনীতে মাকে হত্যার অভিযোগে মেয়ে আটক, ময়নাতদন্তে মরদেহ খুলনার চার থানার ওসির সঙ্গে অভয়নগর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

আসামের বাঙালি মুসলমানদের লড়াই বাংলাদেশেরও: নাহিদ ইসলাম

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই। আসামের নগাঁও ও চরাঞ্চলে ঘরবাড়ি উচ্ছেদকে তিনি বাঙালি মুসলমানদের ঐতিহাসিক উপস্থিতি ও রাজনৈতিক অস্তিত্ব মুছে ফেলার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলামের দাবি, গত ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনে আসামে বাংলাভাষী মুসলমানদের ১ হাজার ১০০টির বেশি বাড়িঘর ও ১০টির বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে অন্তত ৩৩টি উচ্ছেদ অভিযানে ২২ হাজারের বেশি পরিবার গৃহহীন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, উচ্ছেদ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং নাগরিকত্বসংক্রান্ত নীতির কারণে বাংলাভাষী মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন।

আসামের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরে নাহিদ ইসলাম সীমান্তে পুশইন নিয়ে বিএনপি সরকারের শ্বেতপত্র প্রকাশ, জাতিসংঘসহ আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি উত্থাপন এবং কোনো পুশইন বা প্রত্যাবাসন মেনে না নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক অস্থিরতা আসামের বাঙালি মুসলমানদের ওপর নিপীড়ন আরও বাড়াতে পারে।



ফেসবুক কর্নার