October 27, 2026, 10:14 am
শিরোনাম :
পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

মন্ত্রীদের পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা এনসিপির

অভয়নগর প্রতিবেদক

 

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হলেও তিনি তা না করে সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আর এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। একই সঙ্গে জ্বালানি খাতে সৃষ্ট বিপর্যয়ের দায় জ্বালানিমন্ত্রী এড়াতে পারেন না বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হতে দেওয়া হবে না। এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে এনসিপির আহ্বায়ক সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা ও নির্বাচনপ্রক্রিয়া নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।



ফেসবুক কর্নার