October 27, 2026, 8:56 am
শিরোনাম :
পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ

অভয়নগর প্রতিবেদক

 

মামলা প্রত্যাহারে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে পিটিশন মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (২৬ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন সানায়া। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন নাহার তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সানায়া। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি। শাড়ি ফেরত চেয়ে বার্তা পাঠালে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ২০২৫ সালের ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেন সানায়া।

মামলাটির তদন্ত করে গত ২৫ মে পিবিআইয়ের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন জমা দেন। পরে গত ২৫ অক্টোবর ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন সানায়া। বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, আদালত আবেদন মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠানোর নির্দেশ দেন। সানায়ার আরও অভিযোগ, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় এবং অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে ন্যায়বিচার চেয়ে নতুন মামলাটি করেছেন বলে জানান তিনি।



ফেসবুক কর্নার