October 27, 2026, 8:20 am
শিরোনাম :
পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শুধু দলের নামের পার্থক্য রয়েছে, চরিত্র একই। তাঁর অভিযোগ, চাঁদাবাজি, খুন, দখলদারি এবং বিভিন্ন কমিটি ও স্ট্যান্ড নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ড আগের মতোই চলছে, শুধু নাম পরিবর্তন হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘রক্তে ভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার প্রত্যাহার করে নেয় এবং মামলার নথিপত্র নিখোঁজ হয়ে যায়। তিনি ওই মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেও ক্ষমতায় গিয়ে দলটি নিজেদের অবস্থান থেকে সরে এসেছে। তাঁর দাবি, সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলের মতামত উপেক্ষা করা হচ্ছে। এ ছাড়া ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতা প্রতিরোধে তৎকালীন ক্ষমতাসীনদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সেমিনারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ঘটনাপ্রবাহ একই ধারায় যুক্ত। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ও বিএনপির আচরণে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে মৌলিক পার্থক্য নেই। তিনি আরও দাবি করেন, বিএনপি ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ বাতিল করেছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান প্রবন্ধ উপস্থাপন করেন।



ফেসবুক কর্নার