October 27, 2026, 9:16 am
শিরোনাম :
পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এবার এ বিষয়ে মুখ খুলেছেন গোবিন্দ। স্ত্রীর অভিযোগ সরাসরি নাকচ না করে তাঁর দাবি, কেউ একজন ইচ্ছাকৃতভাবে সুনীতাকে প্রভাবিত করছেন। পরিস্থিতির আভাস সাত-আট বছর আগেই পেয়েছিলেন বলেও জানান তিনি।

এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও চলমান বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে গোবিন্দ বলেন, প্রত্যেকে নিজের মতো করে পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাঁর ভাষ্য, দেশজুড়ে অনেকেই এ বিষয়ে নানা মন্তব্য করছেন, বিশেষ করে নারীরা। তাঁদের প্রতিক্রিয়া নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। তবে তিনি নীরব থাকতে পছন্দ করেন। কারণ, পরিস্থিতি একসময় কেটে গেলেও কথার আঘাত থেকে যায়। তাই বাধ্য না হলে নিজের আচরণ নিয়ে কাউকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না বলে জানান এই অভিনেতা।

দাম্পত্য জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন গোবিন্দ। নিজের পায়ে গুলি লাগার ঘটনার উল্লেখ করে তিনি জানান, ওই দুর্ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য একাধিক প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ২০ থেকে ২২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও আত্মসম্মান বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন জানিয়ে গোবিন্দ বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে চলমান বিতর্কের মধ্যে অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে নীরব থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।



ফেসবুক কর্নার