October 26, 2026, 5:21 pm
শিরোনাম :
গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্কের জন্মদিন আ তামিমের এক ফোনেই ডি থ্রি নিলাম পরিচালনায় ঢাকায় চারু শর্মা দাফনের জায়গা না থাকায় বসতঘরেই কবর বৃদ্ধের ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা

অভয়নগর প্রতিবেদক

 

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে করা আগের মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। আগের মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, শুনানি শেষে বিচারক তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলায় অভিযোগ করা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়ে তা ফেরত দেননি তিশা। তদন্ত শেষে গত ২৫ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে সানায়ার নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদনটি মঞ্জুর করে সিআইডিকে নতুন করে তদন্তের নির্দেশ দেন।

সানায়ার অভিযোগ, আগের মামলা করার পর বিভিন্ন সময়ে তানজিন তিশা তাঁকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছেন। এমনকি পল্লবীতে তাঁর বাসায় লোক পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সানায়া জানান, এসব ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করে তিনি আদালতের শরণাপন্ন হন।



ফেসবুক কর্নার