October 26, 2026, 5:22 pm
শিরোনাম :
গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্কের জন্মদিন আ তামিমের এক ফোনেই ডি থ্রি নিলাম পরিচালনায় ঢাকায় চারু শর্মা দাফনের জায়গা না থাকায় বসতঘরেই কবর বৃদ্ধের ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ

অভয়নগর প্রতিবেদক

 

আঞ্চলিক উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ও জনকূটনীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিবৃতি অনুযায়ী, প্রতিনিধিদলের সদস্যদের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রায়েদ ক্রিমলি জানান, আঞ্চলিক সংকটে জড়িত পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানো, সংলাপ বাড়ানো এবং কূটনৈতিক উপায়ে সমাধান খোঁজার প্রচেষ্টার অংশ হিসেবে এ সফর হচ্ছে। সংকট নিরসনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন দেওয়াও আলোচনার অন্যতম লক্ষ্য। তাঁর ভাষ্য, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সদস্যদেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



ফেসবুক কর্নার