October 26, 2026, 5:21 pm
শিরোনাম :
গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্কের জন্মদিন আ তামিমের এক ফোনেই ডি থ্রি নিলাম পরিচালনায় ঢাকায় চারু শর্মা দাফনের জায়গা না থাকায় বসতঘরেই কবর বৃদ্ধের ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন

অভয়নগর প্রতিবেদক

 

কৃতিত্বের সঙ্গে মাস্টার্স সম্পন্ন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন জানিয়েছেন ভিপি সাদিক কায়েম। রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

সাদিক কায়েমের পোস্টে যুক্ত ফটোকার্ডে উল্লেখ করা হয়, ৪.০০-এর মধ্যে ৩.৮২ সিজিপিএ নিয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য।

সাবিকুন নাহার তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে তিনি সর্বোচ্চ ১০ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।



ফেসবুক কর্নার