October 26, 2026, 5:00 pm
শিরোনাম :
গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্কের জন্মদিন আ তামিমের এক ফোনেই ডি থ্রি নিলাম পরিচালনায় ঢাকায় চারু শর্মা দাফনের জায়গা না থাকায় বসতঘরেই কবর বৃদ্ধের ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

অভয়নগর প্রতিবেদক

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে ‘নতুন বেনজীর’ আখ্যা দিয়ে তার ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আইজিপির বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, পুলিশে নতুন বেনজীর এসেছেন, যিনি সরকার নির্দেশ দিলে ক্রসফায়ার চালানোর কথা বলছেন। এমন পদক্ষেপ নেওয়া হলে পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রক্ষা করতে হলে আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করতে হবে বলে দাবি জানান এনসিপির এই নেতা। তিনি আরও বলেন, জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে আলোচনা করেও সমাধান না পাওয়ায় তাদের আবার রাজপথে নামতে হয়েছে। মাসে মাসে টাকা দিয়েও মানুষ গ্যাস পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

চাঁদাবাজির অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, সরকারদলীয় ব্যক্তিরা অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায় করছেন। আগে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলেও এখন একই ধরনের কর্মকাণ্ডে ছাত্রদলের নাম আসছে বলে দাবি করেন তিনি। সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিভিন্ন জায়গায় সরকারদলীয় ব্যক্তিদের অস্ত্র হাতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন। এসব পরিস্থিতিতে কারা ডাকাত, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ী, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার