October 26, 2026, 1:03 pm
শিরোনাম :
ডি থ্রি ট্রফির নিলামে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের মন্তব্য, জনসভায় আলোচনা এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনতে চেষ্টার অভিযোগ রিজভীর আসামের বাঙালি মুসলমানদের লড়াই বাংলাদেশেরও: নাহিদ ইসলাম মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, প্রশ্ন তুললেন তাসনিম জারা মন্ত্রীদের পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা এনসিপির চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা ডিমলায় ‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনতে চেষ্টার অভিযোগ রিজভীর

অভয়নগর প্রতিবেদক

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের অর্থ দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল। বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গিয়াস কামাল চৌধুরীর মতো সাংবাদিকেরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

রিজভী বলেন, গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এ সময় তিনি প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন। দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

ইতালিতে বাংলাদেশিদের কর্মসংস্থান ও ব্যবসায়িক উপস্থিতির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে। ইতালিতে বাংলাদেশি ও বিদেশি পর্যটকদের সঙ্গে কথা বলে বাংলাদেশিদের বিরুদ্ধে চুরির অভিযোগ শোনেননি বলেও জানান তিনি। স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী ও বাসসের চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার