October 26, 2026, 5:22 pm
শিরোনাম :
গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্কের জন্মদিন আ তামিমের এক ফোনেই ডি থ্রি নিলাম পরিচালনায় ঢাকায় চারু শর্মা দাফনের জায়গা না থাকায় বসতঘরেই কবর বৃদ্ধের ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি

অভয়নগর প্রতিবেদক

 

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের পর ট্রুডোর কাছ থেকে মানসিক সমর্থন ও পরিপূর্ণতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। ট্রুডোকে নিজের জীবনের ভালোবাসা হিসেবেও বর্ণনা করেছেন এই গায়িকা।

‘ফায়ারওয়ার্ক’ ও ‘রোর’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী পেরি সম্প্রতি এক আলাপচারিতায় দীর্ঘস্থায়ী ভালোবাসার সন্ধানে নিজের অনুভূতির কথা জানান। মিনিট মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, জীবনে অসাধারণ ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষার কথা তিনি আগে থেরাপিস্টের সঙ্গেও আলোচনা করেছিলেন। অনেক সাফল্য অর্জনের পরও জীবনে কোথাও অপূর্ণতা অনুভব করতেন বলে জানান পেরি। তাঁর কাছে ট্রুডো শুধু ভালোবাসার মানুষ নন, মানসিক স্থিতি ও নির্ভরতারও উৎস। সংগীতজীবন, আন্তর্জাতিক সফর ও পেশাগত ব্যস্ততার মধ্যে ভারসাম্য বজায় রাখতে এমন একজন সঙ্গীর উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

ট্রুডো সাধারণত ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বেশি কথা বলেন না। তবে পেরির একাধিক সংগীতানুষ্ঠানে তাঁকে দেখা গেছে। ২০২৫ সালের জুলাইয়ে কানাডার মন্ট্রিয়লে দুজনকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যাওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে পেরির ৪১তম জন্মদিনের কাছাকাছি সময়ে তাঁরা সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। ২০২৬ সালের জুনে নিউইয়র্কের ট্রিবেকা উৎসবে পেরির কনসার্টভিত্তিক চলচ্চিত্রের প্রিমিয়ারে প্রথমবারের মতো লালগালিচায় একসঙ্গে হাজির হন তাঁরা। এর আগে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে পেরির বাগদান হয়েছিল। তাঁদের ছয় বছর বয়সী মেয়ে ডেইজি রয়েছে এবং বিচ্ছেদের পরও তাঁরা মেয়েকে একসঙ্গে বড় করছেন।



ফেসবুক কর্নার