October 26, 2026, 4:58 pm
শিরোনাম :
তামিমের এক ফোনেই ডি থ্রি নিলাম পরিচালনায় ঢাকায় চারু শর্মা দাফনের জায়গা না থাকায় বসতঘরেই কবর বৃদ্ধের ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

 

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে কাজী মো. ইউসুফ নামে এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ কনকাপৈত দক্ষিণ পাড়ার বাসিন্দা ও ব্যাংকার কাজী একরামের ছোট ভাই। সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই-তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে ফারিহা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদের ট্রাক্টরচালকের সঙ্গে ইউসুফের বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় তাঁকে আমজাদের বাজার এলাকায় যেতে নিষেধ করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সোমবার সকালে ইউসুফ সেখানে গেলে আবুল কালাম আজাদসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে স্বজনরা তাঁকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ইউসুফ ইসলামী সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। জীবিকার প্রয়োজনে সাম্প্রতিক সময়ে তিনি মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, সংকটাপন্ন অবস্থায় ইউসুফকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, বালু লোড-আনলোড নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে ইউসুফ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি শুনেছেন। বিস্তারিত জানতে পুলিশ পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার