October 27, 2026, 8:36 am
শিরোনাম :
পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

অভয়নগর প্রতিবেদক

 

সাবেক মিস সুইজারল্যান্ড ও মডেল বিয়াট্রিস কিউল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেন বলে ডেমোক্র্যাটদের একটি তদন্তকারী দলের কাছে দাবি করেছেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। তবে হোয়াইট হাউস অভিযোগ অস্বীকার করে একে ভুয়া খবর বলে আখ্যা দিয়েছে।

ডেমোক্র্যাটিক কমিটির কর্মীদের সঙ্গে কয়েক সপ্তাহের সাক্ষাৎকারে কিউল জানান, ২৪ বছর বয়সে ট্রাম্পের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। ট্রাম্প তাকে ভিসা ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘আমি তোমার যত্ন নেব।’ পরে ট্রাম্পের এক প্রতিনিধি তাকে প্লাজা হোটেলের ওপরের তলায় নিয়ে যান। তদন্ত প্রতিবেদনে কিউলের অভিযোগ উদ্ধৃত করে বলা হয়, সেখানে ট্রাম্প তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পরও ভিসা ও ভর্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তাকে নীরব থাকতে বলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে ডেইলি মেইল–কে দেওয়া সাক্ষাৎকারে কিউল ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, ট্রাম্প তাকে চুমু খেয়েছিলেন এবং পোশাক খুলে ফেলার চেষ্টা করেছিলেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রাম্প অ্যাপস্টাইন-সংক্রান্ত বিষয়গুলোতে সম্পূর্ণ নির্দোষ। এদিকে ডেমোক্র্যাটিক কমিটির জ্যেষ্ঠ সদস্য জেমি রাসকিন দাবি করেন, পাঁচ নারী অ্যাপস্টাইনের উপস্থিতিতে বা সান্নিধ্যে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ কিংবা যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রতিবেদনটি প্রকাশিত হলো।



ফেসবুক কর্নার