October 26, 2026, 7:29 pm
শিরোনাম :
প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ সব বিভাগে ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ-বিএনপির চরিত্র এক, অভিযোগ গোলাম পরওয়ারের গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্কের জন্মদিন আ তামিমের এক ফোনেই ডি থ্রি নিলাম পরিচালনায় ঢাকায় চারু শর্মা দাফনের জায়গা না থাকায় বসতঘরেই কবর বৃদ্ধের ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ

প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

 

প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক নারীর কাছে ভারতের প্রতিরক্ষাসংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বাবু নামের ৫২ বছর বয়সী ওই সাবেক ক্যাপ্টেনকে তামিলনাড়ুর ভেলোর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) সঙ্গেও যুক্ত ছিলেন। সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের অভিযোগ, ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাবু তাঁকে প্রতিরক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ওই নারী তথ্যগুলো অন্য কারও কাছে পাঠিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্তকারীদের সন্দেহ, সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ওই নারী প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে থাকতে পারেন। তাঁর পরিচয়, জাতীয়তা এবং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি পাকিস্তানের নাগরিক কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, বাবু ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৪ সালে অবসর নেন। পরে ডিআরডিওর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওই সময়ে কী ধরনের তথ্যের সংস্পর্শে এসেছিলেন এবং সেগুলোর কোনো অংশ ওই নারীর কাছে পৌঁছেছে কি না, তা তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারের পর তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর মোবাইল ফোন ও ডিজিটাল যোগাযোগের তথ্য পরীক্ষা করার পাশাপাশি ওই নারীর পরিচয় এবং সম্ভাব্য বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



ফেসবুক কর্নার