October 27, 2026, 8:20 am
শিরোনাম :
পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

ছাত্রদল থেকেই রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতা দলের তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

 

ছাত্রদলের হাত ধরেই নিজের রাজনৈতিক শিক্ষার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। জাতীয়তাবাদী রাজনীতির লড়াইয়ের শিক্ষা ছাত্রদল থেকেই পেয়েছেন বলে জানান তিনি। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে ২০১১ সাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ড, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ এবং পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠন গঠনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

স্ট্যাটাসে তারেক রহমান দাবি করেন, ২০১১ সালে ছাত্রদলের মিছিলে সামনের সারিতে থাকার সময় কুমিল্লায় প্রতিপক্ষের নেতাকর্মীদের হাতে আক্রান্ত হন। ২০১৩ সালে কোটা আন্দোলনে অংশ নিতে ঢাকায় এসে হামলার শিকার হন বলেও উল্লেখ করেন তিনি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রস্তুতিতে পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীদের মধ্যে হাতে লেখা লিফলেট বিতরণ করে জনমত গড়ে তোলার চেষ্টা করেন। তাঁর দাবি, ২০১৮ সালের ১৪ মার্চ তিনি নিজেসহ ৫৪ জন আটক হলে সহযোদ্ধাদের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয় এবং মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলে।

তারেক রহমান জানান, পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদ গঠিত হয় এবং পরে যুব অধিকার, গণঅধিকার ও প্রবাসী অধিকার পরিষদ গড়ে ওঠে। বিভেদ ও ভুল বোঝাবুঝির কারণে একপর্যায়ে তাঁরা আলাদা হয়ে যান। পরে মিয়া মশিউজ্জামান স্যারের উদ্যোগে গঠিত আমজনতা দলে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন তিনি। নিজের রাজনৈতিক আদর্শের বিষয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাতীয়তাবাদী আদর্শ তাঁর রাজনৈতিক শিকড়। ভারতীয় আগ্রাসনবিরোধী পণ্য বর্জন, এক দফার যুগপৎ আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানেও কাজ করেছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।



ফেসবুক কর্নার