October 28, 2026, 5:19 pm
শিরোনাম :
ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল কাল চলে যেতে বললে চলে যাব: সালাউদ্দিন এমবাপের মন্তব্যে বিতর্ক, চীনে বাণিজ্যিক চাপে রিয়াল-লা লিগা তানজিন তিশাকে আইনি নোটিশ, দুই দিনের মধ্যে পোস্ট সরানোর নির্দেশ তিরছী টোপিওয়ালে’ গানে সোনমের সঙ্গে রোমান্সে অস্বস্তিতে নাসিরুদ্দিন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগমের মৃত্যু, চলচ্চিত্র অঙ্গনে শোক নতুন সিনেমায় সিবিআই কর্মকর্তা সাই পল্লবী, প্রকাশ্যে ফার্স্ট লুক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগ, শিক্ষক পলাতক কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার নেতার রায় বৃহস্পতিবার লক্ষ্মীপুরে হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, গ্রেপ্তার ১

কাল চলে যেতে বললে চলে যাব: সালাউদ্দিন

অভয়নগর প্রতিবেদক

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট শুরুর আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়। তাঁর পরিবর্তে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, এটি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তিনি নিজেকে অতিথি হিসেবে উল্লেখ করে জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ীই তাঁকে কাজ করতে হয়।

সালাউদ্দিন বলেন, “আমি বোর্ডের কর্মচারী। বোর্ডের বাইরে থাকলে অনেক কিছু বলতে পারতাম। যেহেতু বোর্ডের কর্মচারী, আমাকে যখন যেখানে দেবে, আমি সেখানে কাজ করতে বাধ্য। কাল যদি বলে চলে যাও, চলে যাব। যদি বাইরে চাকরি করতাম, অনেক কিছুই বলতে পারতাম।”

বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা আলিসকে নিয়েও আশাবাদী সালাউদ্দিন। তিনি বলেন, এ সময়ে আলিসের মানসিক সমর্থন প্রয়োজন। তাঁর অ্যাকশনের উন্নতি দেখে দ্রুত সমস্যা কাটিয়ে ওঠার আশা করছেন তিনি। তবে অ্যাকশন শুধরে বোলিংয়ের কার্যকারিতাও ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন সালাউদ্দিন। পাশাপাশি আলিসকে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে সহায়তা করাকে দলের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।



ফেসবুক কর্নার