October 28, 2026, 10:57 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার নেতার রায় বৃহস্পতিবার লক্ষ্মীপুরে হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে বাসের সিটে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ বড়াইগ্রামে বাসে তল্লাশি, ১৭ হাজার ৭০০ ইয়াবাসহ আটক এক অনুমোদন ও মাস্টারপ্ল্যান লঙ্ঘনের অভিযোগে এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় পাশে থাকবে জাপান সাত বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার নেতার রায় বৃহস্পতিবার

নাইম বিশ্বাস

ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় দেবেন। মামলার চার আসামি হলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন দমনে প্রাণঘাতী হামলার নির্দেশ, হত্যার পরিকল্পনা এবং ছয়জনের হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার বিষয়ে আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচারপ্রক্রিয়া শুরু হয়। তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদসহ ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলতি বছরের ২৩ এপ্রিল শেষ হয়। পরে অতিরিক্ত নথি ও নতুন সাক্ষীর উপস্থিতিতে দ্বিতীয় দফায় শুনানি অনুষ্ঠিত হয়।
গত ৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। রাষ্ট্রপক্ষ পলাতক চার আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। আসামিরা অনুপস্থিত থাকায় তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আইনি লড়াই চালান। শুনানি শেষে ট্রাইব্যুনাল ২৯ অক্টোবর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।



ফেসবুক কর্নার