October 28, 2026, 8:01 am
শিরোনাম :
সোনারগাঁয়ে বাসের সিটে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ বড়াইগ্রামে বাসে তল্লাশি, ১৭ হাজার ৭০০ ইয়াবাসহ আটক এক অনুমোদন ও মাস্টারপ্ল্যান লঙ্ঘনের অভিযোগে এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় পাশে থাকবে জাপান সাত বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনারগাঁয়ে বাসের সিটে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

অভয়নগর প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় এলাকার রাকিবুল হাসান (৩০), যশোর কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকার মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ব্রাহ্মণগাঁও এলাকার সাইফুল হোসেন (৩৮)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে সিটের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়। তবে তিনজনের মধ্যে কে কখন কোথা থেকে আটক হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ইয়াবা বহনকারী বাসটিও জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় এজাহার দিয়েছেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। চক্রের মূল হোতাকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার