October 28, 2026, 7:06 am
শিরোনাম :
সোনারগাঁয়ে বাসের সিটে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ বড়াইগ্রামে বাসে তল্লাশি, ১৭ হাজার ৭০০ ইয়াবাসহ আটক এক অনুমোদন ও মাস্টারপ্ল্যান লঙ্ঘনের অভিযোগে এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় পাশে থাকবে জাপান সাত বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বড়াইগ্রামে বাসে তল্লাশি, ১৭ হাজার ৭০০ ইয়াবাসহ আটক এক

অভয়নগর প্রতিবেদক

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ নয়ন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের লায়লার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী এন আর ট্রাভেলসের একটি বাসে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী নয়ন মিয়ার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৭ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে ঢাকা থেকে কুষ্টিয়ায় ইয়াবার চালান পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন নয়ন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার