October 27, 2026, 3:33 pm

রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। এ সময় রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, স্থানীয় সরকার নির্বাচন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।



ফেসবুক কর্নার