October 27, 2026, 2:22 pm
শিরোনাম :
রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সরকার সব দিক থেকেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে: আখতার হোসেন প্রধানমন্ত্রীর আশপাশের লোকদের পকেটে ফিরতি টিকিট থাকে: হাসনাত সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’ শেখ হাসিনা ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচার হবে: উপদেষ্টা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবরের বদলে ৩১ অক্টোবর কুমিল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-জাপান চুক্তি স্বাক্ষর স্বাস্থ্যসেবা উন্নয়নে সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে আহত ১

প্রধানমন্ত্রীর আশপাশের লোকদের পকেটে ফিরতি টিকিট থাকে: হাসনাত

অভয়নগর প্রতিবেদক

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে থাকা ব্যক্তিদের অনেকের দ্বৈত নাগরিকত্ব, বিদেশি ভিসা কিংবা ফিরতি ফ্লাইটের টিকিট রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে এক সভায় তিনি বলেন, সংকট তৈরি হলে এসব ব্যক্তি বিদেশে ফিরে যেতে পারেন। লন্ডন থেকে আসা কয়েকজন ব্যক্তি দুই বছরের বেশি ক্ষমতার বলয়ে থাকতে পারবেন না বলে বিশ্বাস করেন বলেও দাবি করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মন্ত্রীদের ভূমিকা ও জবাবদিহি নিয়ে সমালোচনা করেন। একজন প্রতিমন্ত্রীকে নিরাপত্তার জন্য অস্ত্র নিয়ে মাঠে নামতে হওয়ার প্রসঙ্গ তুলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। মন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করে তাঁর বিরুদ্ধে মিথ্যা বক্তব্য ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগও করেন তিনি। এ ছাড়া বিএনপির অতীত শাসন, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি নিয়ে সমালোচনা করেন এবং দলটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জবাবদিহি দাবি করেন।

প্রধানমন্ত্রীর জীবনযাপন ও সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে হাসনাত বলেন, তারেক রহমানের ঘুম ও খাদ্যাভ্যাস নিয়ে আশপাশের লোকজনের প্রশংসা করা উচিত নয়; বরং তাঁকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর আশপাশ থেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মোহাম্মদপুরের নাগরিক সমস্যার সমাধান এবং ভয়ভীতি উপেক্ষা করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কথা বলার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার