October 27, 2026, 12:33 pm
শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-জাপান চুক্তি স্বাক্ষর স্বাস্থ্যসেবা উন্নয়নে সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে আহত ১ ৭১ প্রাথমিক বিদ্যালয়ের ৫৬টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে আহত ১

জাহিদ হাসান জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে পলাশ খান (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন টোল প্লাজা থেকে প্রায় ৩০০ মিটার সামনে ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় থেকে একটি মরদেহ নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। টোল প্লাজা পার হয়ে ভাঙ্গাগামী লেনে যাওয়ার সময় একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন পলাশ খান আহত হন। তিনি মোড়েলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের জামাল খানের ছেলে। পরে তাঁকে শিবচরের পাচ্চর লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে একই গ্রামের ইব্রাহিম খান (৬৮) নামে এক ব্যক্তির মরদেহ ছিল।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটিকে ট্রাকের পেছনে ধাক্কা লাগা অবস্থায় দেখেন। চালকের ঘুমের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করেন। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হলেও পৌঁছানোর আগেই গাড়িটি সরিয়ে নেওয়া হয়। ফলে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার